ফাইল ছবি
জাতীয়

যাত্রাবাড়ীর সড়কে প্রাণ গেল দম্পতির, মেয়ে আহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি প্রাণ হারিয়েছেন; আহত হয়েছে তাদের স্কুলপড়ুয়া মেয়ে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল জব্বার ও তার স্ত্রী রুনা আক্তার। তাদের ১৪ বছর বয়সী মেয়ে জুঁই আক্তার গুরুতর আহত হয়ে ঢাকা মেডি্যিাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তারা ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।

যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান বলেন, তারা তিনজন গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রুনা খান। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তার স্বামী আব্দুল জব্বারও মারা যান।

জুঁইয়ের বড় বোন জান্নাতুল বলেন, জুঁই বাবা-মায়ের সঙ্গেই ছিল। সে এখন ঢাকা মেডিক্যালে ভর্তি আছে, তার অবস্থা ভালো না।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা