জাতীয়
জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী 

‘মোটরযানের সংখ্যা ৫৭ লাখ, ড্রাইভিং লাইসেন্স ৫৯ লাখ’

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশে যত মোটরযান আছে তার চেয়ে প্রায় দুই লাখ বেশি আছে ড্রাইভিং লাইসেন্স। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে নিবন্ধিত মোটরযানের সংখ্যা ৫৭ লাখ ৫২ হাজার ১৯৭টি। আর ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা ৫৯ লাখ ৪৬ হাজার ৫২৩টি।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

এম আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ন্যাশনালাইজ ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) অনুযায়ী পরিবহন খাত হতে ২০৩০ সালের মধ্যে ৩ দশমিক ৪ মিলিয়ন টন কার্বনডাই অক্সাইড নিঃসরণ শর্তহীনভাবে হ্রাস করার অঙ্গীকার করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে ওই সময়ের মধ্যে সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম ৩০ শতাংশ মোটরযান ইলেকট্রিক ক্যাটাগরিতে রূপান্তর করা প্রয়োজন।

বৈদ্যুতিক যান প্রচলন ও পরিচালনার সঙ্গে বিদ্যুৎ খাত সরাসরি জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও বৈদ্যুতিক যানের ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিকভাবে ডিজেল চালিত বাস দিয়ে বিআরটি অপারেশন শুরু হলেও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে পর্যায়ক্রমে সর্বাধিক বিদ্যুৎ চালিত বাসের সংগ্রহের মাধ্যমে বিআরটি পরিচালনা করা হবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, জনপথ অধিদপ্তরের মোট সড়কের সংখ্যা ৯৯২টি। এর মোট দৈর্ঘ্য ২২ হাজার ৪৭৬ দশমিক ৩৫ কিলোমিটার।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা