জাতীয়
৫ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু

স্মার্ট গভার্নেন্সের পথে আরেক ধাপ এগিয়েছে দক্ষিণ সিটি: মেয়র শেখ তাপস

নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও পুন:নবায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্মার্ট গভার্নেন্সের পথে আরেক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ (সোমবার ৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে 'পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুকরণ ও পুন:নবায়নের ঘোষণা প্রদান' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছেন। তারই আলোকে ২০৪১ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও পুন:নবায়নের মাধ্যমে সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেলাম।’’

ট্রেড লাইসেন্স করতে এখন আর হয়রানি পোহাতে হবে না জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, ট্রেড লাইসেন্স সংক্রান্ত সব কাজ অনলাইনের মাধ্যমে হবে। এখন আর কোনো রকম হয়রানি করার সুযোগ নেই। আর দপ্তরে দপ্তরে, কার্যালয়ে-কার্যালয়ে কারো দ্বারস্থ হতে হবে না। একজন ব্যবসায়ী মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু এবং নবায়ন পদ্ধতি চালু করা হলো। দক্ষিণ সিটির আওতাধীন ব্যবসায়ীরা এর সুফল ভোগ করতে পারবেন।

তিনি বলেন, সামগ্রিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় যারা ব্যবসা করবেন সবাই এই সুফল পাবেন এবং বিডার মাধ্যমে যারা আবেদন করবেন তারাও কিন্তু এই সুফল পাবেন। বিডার নিবেদনের প্রেক্ষিতে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই (ভার্সনে) ট্রেড লাইসেন্স দেয়া হচ্ছে। শ্যামপুর শিল্পাঞ্চলে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টির কথা উল্লেখ করে তাপস বলেন, ঢাকাকে নিয়ে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে শ্যামপুর শিল্পাঞ্চলে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, আগে ট্রেড লাইসেন্স ছিলো স্বল্পমেয়াদের, বছরে বছরে নবায়ন করতে হতো। এতে প্রতিবছর ব্যবসায়ীদের হয়রানির মধ্যে পড়তে হতো। এমসিসিআই'র পক্ষে দক্ষিণের মেয়রসহ পলিসি মেকার ও সরকার প্রধানকে বিষয়টি জানানোর ফলে ট্রেড লাইসেন্সের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হলো।

এমসিসিআই এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা