জাতীয়
আইজিপি

‘আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ’ 

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে, সেটা দৃঢ় হস্তে দমন করা হবে।

সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়ে আজ (সোমবার ৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ বাহিনী সব সময় সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার মতো যথেষ্ট সক্ষমতা, জনবল, প্রশিক্ষণ, ইকুপমেন্ট ও লজিস্টিক সাপোর্ট পুলিশের আছে। তাই আইন শৃঙ্খলার অবনতিজনিত যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটা কঠোরভাবে দমন করা হবে।

পুলিশ প্রধান বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত আছি। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যার কারনে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রভূত উন্নয়ন হয়েছে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘আইনশৃঙ্খলার উন্নতির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। ইতিপূর্বে যেভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে। পুলিশ সফলভাবে দায়িত্ব পালন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

এর আগে, তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি। পরে তিনি মন্তব্য বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমুখ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা