সংগৃহীত
প্রবাস

মেক্সিকোর বৃহত্তম বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

প্রবাস ডেস্ক: মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস ৩৭তম গুয়াদালাজারা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করেছে। ল্যাতিন আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বইমেলায় ইউরোপীয় ইউনিয়ন সম্মানিত অতিথি হিসেবে থাকছে।

বাংলাদেশের স্টলে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও অবদান, রাজনৈতিক আন্দোলন, আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সাহিত্য ও সংস্কৃতিসহ ইতিহাসের বিভিন্ন দিক কভার করে ৬৪টি বইয়ের একটি সংগ্রহ প্রদর্শন করা হয়েছ।

মেলায় ‘অসমাপ্ত স্মৃতি,’ ‘পিপলস হিরো’, আনিসুল হকের ‘মা, ১শ’টি কবিতা স্প্যানিশ ভাষায় অনুবাদ করে উপস্থাপন করা হয়েছে।

গত ২৫ নভেম্বর বাংলাদেশ স্টলের উদ্বোধনকালে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, বইমেলা দেশের সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে লাতিন আমেরিকার জনগণের সামনে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আজ ঢাকয় প্রাপ্ত সংবাদ বজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ মিশন বৈশ্বিক সাংস্কৃতিক আদান-প্রদান, বৈচিত্র্যময় সংস্কৃতির সেতুবন্ধন এবং পারস্পরিক উপলব্ধি বৃদ্ধিতে জড়িত।

আবিদা ইসলাম এই মর্যাদাপূর্ণ বইমেলায় বাৎসরিকভাবে বাংলাদেশকে তুলে ধরার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এবং বাংলাদেশী প্রকাশকদের মেলায় প্রতিনিধিত্ব বাড়াতে উৎসাহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মেক্সিকোতে বসবাসরত প্রখ্যাত বাংলাদেশী লেখক আনিসুজ্জামান, কানাডা থেকে আগত কবি ও লেখক মৌ মধুবন্ত ও কবি শেলীর উপস্থিতিতে দূতাবাসের প্রকাশনা দেশের একটি মনোরম উপস্থাপনা ‘সুন্দর বাংলাদেশ’ মোড়ক উন্মোচন করা হয়। যুক্তরাষ্ট্র থেকে জামান খান, গুয়াদালাজারায় বাংলাদেশের অনারারি কনসাল মনোনীত কার্লোস উলস্টেইন এবং প্রখ্যাত কলম্বিয়ান লেখক ও অনুবাদক আন্দ্রেস মুনোজ এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ‘কুয়েন্টোস আ ওরিলাস দেল রো পদ্মা’ (পদ্মা নদীর তীরের গল্প) শিরোনামের একটি বইয়ের মোড়কও উন্মোচন করেন। বইটি আনিসুজ্জামান অনুবাদ করেন এবং আন্দ্রেস মুনোজ সম্পাদনা করেন। বইটিতে বাংলাদেশের ছোট গল্প রয়েছে।

বাংলাদেশের স্টলে দর্শকরা স্প্যানিশ ভাষায় লেখা প্রকাশনার প্রতি প্রবল আগ্রহ দেখান বিশেষকরে স্প্যানিশ ভাষায় রচিত ‘দ্য পিপলস হিরো,’ ‘১শ’টি কবিতা, এবং ‘সুন্দর বাংলাদেশ।’

তারা ঐতিহ্যবাহী পুতুল এবং সূচিকর্ম করা জিনিসপত্র যেমন সেলাই করা কাঁথার উপর বিশেষ মনোযোগ দিয়ে বাংলাদেশী হস্তশিল্প কেনার আগ্রহ প্রকাশ করেন।এতে গ্রামীণ বাংলাদেশের দৈনন্দিন জীবনকে চিত্রিত করা হয়।

বইমেলায় ১২শরও বেশি স্টল এবং প্রায় ৫০টি দেশের আড়াই হাজার প্রকাশক প্রতিনিধিত্ব করে। প্রতিদিন মেলায় প্রায় ১০ হাজার দর্শক আসেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা