সংগৃহিত
বিনোদন

মৃত্যু গুজব, মারা যাননি পুনম

বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে মারা যাননি। শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বিতর্কিত এই তারকা নিজেই বেঁচে থাকার খবরটি জানিয়েছেন ।

ভিডিওতে পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি।’ কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

তার ভাষায়, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ এই বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা হয় না।

ভিডিওতে পুনম আরও জানান, আগের মৃত্যুর পোস্টটি তিনি নিজেই দিয়েছিলেন। যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী।

পাশাপাশি এই মৃত্যুর নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে এই তারকা জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন।

পুনম বলেন, সার্ভিক্যাল ক্যানসার এমন একটি রোগ, যা নীরবেই আমাদের প্রাণ নিয়ে যায়। আমি গর্বিত, আমার মৃত্যুর খবরের কারণে এই বিষয়টি সামনে এসেছে। আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ১১ মার্চ উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন পুনম পাণ্ডে। মডেল হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। পরের বছরই ‘লাভ ইজ পয়জন’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন।

এরপর ভোজপুরি, তেলেগু সিনেমায় অভিনয় করেন পুনম পাণ্ডে। তবে সাহসী, খোলামেলা পোশাকে অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা লেগে যায়। তা ছাড়া ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে এবং হটকারী কর্মকাণ্ড তাকে বছর জুড়েই আলোচনায় রেখেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা