ছবি: সংগৃহীত
সারাদেশ

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় উভয় যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নিহতরা হলেন—সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার, তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন। এবং নিহত ইয়াসিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার বাসা রাজধানীর বাসা মুগদা এলাকায়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে, ফরচুন মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেকজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরের দিকে মৌচাক ক্রসিং এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যান দুটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।

পুলিশ আরও জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

সোনারগাঁয়ে অধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বি...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা