জাতীয়

‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি এনসিপির

নিজস্ব প্রতিবেদক


‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, গোপালগঞ্জ জেলা শহরে বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “মার্চ টু গোপালগঞ্জ।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও এ বিষয়ে একাধিক পোস্ট করেন। একটিতে তিনি লেখেন, “আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।”
পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।”

সারজিস আলম আরও লেখেন, “আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে। জেলার নাম ব্যবহার করে যেন আর কোনও বৈষম্য না হয়। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।”

এর আগে, এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে ধারাবাহিক কর্মসূচি শুরু করে। দলটি বিভিন্ন জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও দাবি উত্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা