সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিলেন নাসার ৪ নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো মঙ্গলবার (৫ নভেম্বর)। এ নির্বাচনে ভোট দিয়েছেন মহাকাশে আটকে পড়া নাসার চার মহাকাশচারী। মার্কিন পতাকার রঙের মোজা পরে ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন নাসার নভোচারীরা। সেখানে দুই নভোচারীর মোজায় লেখা ছিল, ‘আমেরিকান হিসেবে গর্বিত।’ এক প্রতিবেদনে আমেরিকান সংবাদমাধ্যম সিবিসি এই খবর জানিয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া ওই চার মহাকাশচারী হলেন, নিক হেগ, উইলমোর, সানি উইলিয়ামস ও ডন পেটিট। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি পোস্টে মহাকাশ থেকে একটি গ্রুপ ছবি শেয়ার করেন তারা। সেই ছবির ক্যাপশনে লিখা ছিল- ‘আপনি বসে, দাঁড়িয়ে বা ভাসছেন, তাতে কিছু যায় আসে না— ভোট দেওয়াটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ!’

বুচ উইলমোর ও সানি উইলিয়ামস জুনে আট দিনের মিশনে আইএসএস-এ পৌঁছান। পরে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের বিভিন্ন সমস্যার কারণে পৃথিবীতে নির্ধারিত সময়ে ফিরে আসতে পারেননি তারা।
সেপ্টেম্বরে একটি সংবাদ সম্মেলনের মহাকাশচারীরা ব্যাখ্যা করেছিলেন, পৃথিবী থেকে দূরে থাকা সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জড়িত থাকবেন তারা।

উইলমোর তখন জানান, ‘আমি একটি ব্যালটের জন্য অনুরোধ পাঠিয়েছি এবং তাদের উচিত কয়েক সপ্তাহের মধ্যে এটি আমাদের কাছে পৌঁছে দেওয়া।’

১৯৯৭ সালে মহাকাশ থেকে ভোট দেওয়ার অধিকার পান মহাকাশচারীরা। স্মিথসোনিয়ান এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম অনুসারে, নির্বাচনের দিন একটি এনক্রিপ্টেড ইলেকট্রনিক ব্যালট মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়, যেটির মাধ্যমে ভোট প্রদান করে তা হ্যারিস কাউন্টি ক্লার্কের অফিসে ফেরত পাঠান মহাকাশচারীরা।

বিশ্বের ক্ষমতাধর দেশটির ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের এ ভোটে তৈরি হবে ইতিহাস। ভোটাররা হয় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন যিনি দেশের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরবেন অথবা এমন একজনকে যিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। যুক্তরাষ্ট্র আড়াইশ বছরের ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট পায়নি। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর রিপাবলিকান দল থেকে লড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কমলা-ট্রাম্প ছাড়াও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন ৭১ বছর বয়সি খ্যাতনামা অধ্যাপক কর্নেল ওয়েস্ট, গ্রিন পার্টি থেকে ৭৪ বছর বয়সি নারী রাজনীতিক জিল স্টেইন, লিবারটেরিয়ান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী চেজ অলিভার এবং পার্টি ফর সোস্যালিজম অ্যান্ড লিবারেশন দলের প্রার্থী ক্লদিয়া দে লা ক্রুজ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই বিএনপি তাদের...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা