সংগৃহিত
খেলা

মানজারুলের বাড়ি যেতে চান হোয়াটমোর

ক্রীড়া ডেস্ক: প্রয়াত বাঁহাতি স্পিন অলরাউন্ডার মানজারুল ইসলাম রানার অভিষেক হয়েছিল বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের হাত ধরে। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকা হোয়াটমোর একটু বেশিই স্নেহ করতেন মানজারুলকে। তার কোচ থাকাকালীন সময়েই ভয়াবহ মোটর সাইকেল দূর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করেন মানজারুল।

তখন বাংলাদেশ দল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায়। ভারতের বিপক্ষে মাঠে নামার ঠিক আগে মানজারুলের মৃত্যুর খবর পায় গোটা দল। শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ সেই ম্যাচ জিতে মানজারুলকে উৎসর্গ করে। লম্বা সময় পর আবার মানজারুলকে মনে করার পেছনে বড় কারণ সেই হোয়াটমোর।

বিপিএলে ফরচুন বরিশালের টিম ডিরেক্টর হয়ে বাংলাদেশে এসেছেন হোয়াটমোর। পুরোনো শিষ্যদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হচ্ছে। খোঁজ খবর নিচ্ছেন। আলাপচারিতায় মেতে উঠছেন। এ সবের ভিড়ে হোয়াটমোর খুঁজে বেড়াচ্ছেন তার আরেক প্রিয় মুখ সেই মানজারুলকে। খুঁজে পান না হোয়াটমোর। তাইতো তার বাড়ি খুলনায় গিয়ে স্মৃতি পাতায় ডুব দেওয়ার ইচ্ছার কথা জানালেন সাবেক এই কোচ।

বিপিএলে সপ্তাহ দুয়েকের জন্য এসেছেন হোয়াটমোর। প্রচুর ব্যস্ত সূচিতে সময় করে খুলনা যাওয়া কঠিন। তবুও নিজের ইচ্ছার কথা কাছের দুয়েকজনকে জানিয়েছেন। সময় পেলে একদিনের জন্য হলেও খুলনায় ঘুরে আসার চেষ্টা করবেন অস্ট্রেলিয়ান এই কোচ। এর আগে হোয়াটমোর যতবার বাংলাদেশে এসেছেন ততবারই শিষ্যর টানে তার বাড়ি ছুটে গেছেন। গিয়ে তার মায়ের সঙ্গে কথা বলেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা