সংগৃহীত
আন্তর্জাতিক

মাদুরোকে গ্রেপ্তারে পুরস্কারের পরিমাণ বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তার সংক্রান্ত তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ ২৫ মিলিয়ন ডলারে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার (১০ জানুয়ারি) বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই পুরস্কারের পরিমাণ বাড়ায় যুক্তরাষ্ট্র। এর আগে পুরস্কার ছিল ১৫ মিলিয়ন ডলার।

২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী নেতা এদমুন্দো গনসালেসের কাছে পরাজিত হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও মাদুরো ক্ষমতায় আছেন বলে অভিযোগ উঠেছে।

২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসন মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না এবং তার পদত্যাগ দাবি করেছে। মার্কিন প্রশাসনের মতে, নির্বাসিত গনসালেসেই দেশের নেতৃত্বে আসা উচিত।

হাজারো সমর্থক ভোটের তালিকা উপস্থাপন করে দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই বিজয়ী হয়েছেন এদমুন্দো গনসালেসে। সম্প্রতি গনসালেস ওয়াশিংটনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

গনসালেস ভেনেজুয়েলায় ফিরে গেলে গ্রেপ্তার হওয়ার হুমকির মুখে পড়তে পারেন। তাই বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গনসালেসেকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করার কোনো প্রশ্নই আসে না। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী শুধুমাত্র মাদুরোকেই প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে।

তবে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকেরা বলেছেন, এই নির্বাচন গণতান্ত্রিক ছিল না।

এদিকে হোয়াইট হাউস বলেছে, মাদুরোকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার ভেনেজুয়েলার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ এবং মাদুরো ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ ১০ মিলিয়ন ডলার থেকে ২৫ মিলিয়ন ডলারে বাড়িয়েছে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনোর গ্রেপ্তারের জন্য নতুন ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ শুক্রবার ঘোষণা করেছে, তারা ভেনেজুয়েলার আট কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে, যার ফলে যুক্তরাষ্ট্রে তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

মাদুরো সরকার সব সময় এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেছে, এগুলো অবৈধ পদক্ষেপ, যা ভেনেজুয়েলাকে পঙ্গু করার জন্য ‘অর্থনৈতিক যুদ্ধে’র নামান্তর।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে নিকোলাস মাদুরো সরাসরি নিষেধাজ্ঞার ব্যাপারে ইঙ্গিত না দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিদায়ী সরকার জানে না, কীভাবে আমাদের ওপর প্রতিশোধ নেবে।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

আশুলিয়ায় বকেয়া বেতন ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণহানি ৬, মোট মৃত্যু ৮০০

বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-ব...

স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই দেশের ৩৮.৬ শতাংশ মানুষের

বাংলাদেশে প্রতি পাঁচজন মানুষের মধ্যে প্রায় দুজনই অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা