সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মঙ্গলবার (৭ জানুয়ারি) ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন; যার মধ্যে পাঁচটি শিশু রয়েছে।

গাজার চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য জানিয়ে বলেছে, গাজার আল-মাওয়াসির ‘নিরাপদ অঞ্চলের’ তাঁবুতে ইসরায়েলি হামলায় পাঁচ শিশু নিহত হয়।

অন্যদিকে জাবালিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আটজন।

কুদস নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনি তথ্যকেন্দ্রের তথ্যমতে, গাজার আটক চিকিৎসক হুসসাম আবু সাফিয়ার মা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইসরায়েলি বাহিনী গত ২৭ ডিসেম্বর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায়। অভিযানকালে হাসপাতালটির পরিচালক আবু সাফিয়াকে আটক করে তারা।

হামাসের হয়ে কাজ করার অভিযোগে আবু সাফিয়াকে আটক করা হয়। ৫১ বছর বয়সী এই শিশুরোগবিশেষজ্ঞ অবরুদ্ধ হাসপাতালটির ভয়াবহ অবস্থার বর্ণনা ভিডিও বার্তায় দিয়ে আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছিলেন। আটকের পর তাকে অজ্ঞাত স্থানে রেখেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা আল-জাজিরাকে বলেছেন, শিবিরে অবস্থানরত পরিবারগুলো যখন ঘুমাচ্ছিল, তখন বোমা হামলা চালায় ইসরায়েল। একটি ভবন নিশানা করে এই হামলা চালানো হয়। হামলায় ভবনটির আশপাশের বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির একটি বাড়িতে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এই হামলায় ১৫ দিন বয়সী এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন অনেক মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৮৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন এক লাখ নয় হাজার ১৯৬ জন।

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা