ছবি: আমার বাঙলা
সারাদেশ

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাক-সবজির দাম

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাকসবজির দাম। বিশেষ করে নতুন দেশি পেঁয়াজের সরবরাহ বাজারে বৃদ্ধি পাওয়ায় দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। যদিও পুরোনো পেঁয়াজের কেজি এখনো ১১০ থেকে ১২০ টাকা। তবুও নতুন পেঁয়াজ কম দামে কিনতে পারায় স্বস্তি জানিয়েছেন ক্রেতারা।

অন্যদিকে শীতের সবজিতে প্রতিটি সবজির দোকানে বেশি দামের পণ্যও চলে এসেছে নাগালের মধ্যে। ফলে ক্রেতারা কম টাকায় সবজি কিনতে পারছেন। ক্রেতাদের দাবি, সারা বছর যেন সবজির দাম এভাবে ক্রেতার নাগালে থাকে।

রবিবার (২৮ ডিসেম্বর) মনোহরদীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মনোহরদীতে শীত বেশি অনুভূত হওয়ায় বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। সবজি বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে গ্রাহকের নাগালে এসেছে। এতে ক্রেতাদের মধ্যে শীতের সবজি কেনার স্বস্তি দেখা গেছে।

মনোহরদী বাজারের এক ক্রেতা জানান, গত বছর প্রায় পুরো সময় সবজির দাম বেশি ছিল। কেজি ৬০ টাকার কমে সবজি কেনা যায়নি। এখন ৩০ থেকে ৪০ টাকা দরে অনেক সবজি কেনা যাচ্ছে। একশত টাকার সবজি কিনলেই দুই-চার দিনের জন্য যথেষ্ট।

দোকানগুলোতে শীতের সবজির বড় জায়গা জুড়ে রয়েছে বাঁধাকপি ও ফুলকপি। মাঝারি আকারের একটি বাঁধাকপি এখন বিক্রি হচ্ছে মানভেদে ৩০ টাকার মধ্যে, যা এক সপ্তাহ আগেও ৩০ টাকার বেশি ছিল। একইভাবে কমছে ফুলকপির দামও। আকারভেদে একেকটি ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়।

বাজারে সিমের দামও কমছে। এখন বাজারে বিভিন্ন ধরনের সিম পাওয়া যাচ্ছে। তার মধ্যে নতুন বিচিওয়ালা সিম ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি জাতের শিম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। একইভাবে পেঁপে, টমেটো, শসা, করলা, গাজর, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, আলু, কাঁচা মরিচ, লাল শাক, পালং শাক ইত্যাদি শাকসবজির মূল্য নিম্নমুখী।

আমারবাঙলা/আরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাথে মতবিনিময়কালে দ্রুত স্থানীয় স...

কক্সবাজারে অতিরিক্ত ভাড়া দাবি: দুই ঘোড়া চালক আটক

বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক মির্জা সাহেবের সঙ্গে জোরপূর্বক অতিরিক্ত...

চট্টগ্রামে পরাজিত জামায়াত প্রার্থীর সাথে সাক্ষাৎ বিএনপির প্রার্থীর

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ সৌ...

কক্সবাজার-এ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ট্যুরিস্ট পুলিশের

নির্বাচন-পরবর্তী সময়ে দলের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁ...

ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা