ছবি-সংগৃহীত
শিক্ষা

মনপুরা মনোয়ারা বেগম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ভোলা সংবাদাতা: ভোলায় মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের উদ্যোগে ২০২৩ সালে ভর্তিকৃত একাদশ শ্রেণির ছাত্রীদের বরণ করে নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মাঠে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন আহম্মদ। সঞ্চালনা করেন কলেজের সহকারী গ্রন্থাগারিক মো. সীমান্ত হেলাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নবাগত একাদশ শ্রেণির ছাত্রীদের প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। ফুল দিয়ে বরণ শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সদস্য ও ছাত্রী অভিবাবক মো. মফিজুল ইসলাম, ও মো. নেছারউদ্দিন। এ সময় কলেজের সকল শিক্ষক, ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা