ছবি-সংগৃহীত
শিক্ষা

রোববার সব স্কুল-কলেজে ১ মিনিট নীরবতা

নিজস্ব প্রতিবেদক : শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সব স্কুল-কলেজে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হবে।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সব স্কুল-কলেজে এ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনে স্কুল-কলেজগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে নেওয়া কর্মসূচির আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

এদিকে, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে রোববার এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ কর্মসূচি পালন করা হবে। এসব স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ এ মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থার কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর, সংস্থার কর্মকর্তা, কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানারসহ উপস্থিত থাকবেন।

এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন। একই সঙ্গে এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানাবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা