ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ যাত্রী এবং ২ ক্রু সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দেশটির অ্যামাজনাস রাজ্যে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। অবশ্য বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির গভর্নর জানিয়েছেন ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যে শনিবার বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। অ্যামাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে বার্সেলোস প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে।

টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা জানিয়েছেন, শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী ও ২ ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত।

তিনি আরও জানান, শুরু থেকেই আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কাজ করছে। নিহতদের পরিবার ও বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।

অপরদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এছাড়াও এ ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। তবে দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

ব্রাজিলের গণমাধ্যমের সংবাদে অবশ্য বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানটির কেউ বেঁচে নেই।

মানাউস অ্যারোট্যোক্সির বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই কঠিন সময়ে ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষা করছি ও তদন্তের অগ্রগতির সাথে সাথে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও আপডেট প্রদান করতে থাকব।

ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। যদিও সেসব তথ্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা