ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কাশ্মিরে সেনা ও বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষ, নিহত ৩

অন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের পৃথক দুই স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) জম্মুর উড়ি এবং কাশ্মিরের বারামুল্লা জেলায় সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

কাশ্মির অঞ্চলের পুলিশ জানিয়েছে, ‘আরেক সন্ত্রাসী নিহত হয়েছেন (মোট ৩ জন)। তল্লাশি অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন নিহত তিন সন্ত্রাসী। তবে সতর্ক অবস্থায় থাকা সৈন্যরা সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করে থামিয়ে দিতে সক্ষম হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর চিনার শাখা জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানে বারামুল্লার উরি সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

কাশ্মিরের পুলিশ বলেছে, শনিবার সকালের দিকে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সন্ত্রাসীকে গুলি করে হত্যার পর নিরাপত্তা বাহিনী তৃতীয় সন্ত্রাসীকে নির্মূল করেছে।

দুজনের মৃতদেহ সরিয়ে নেওয়া হলেও আশপাশের পাকিস্তানি নিরাপত্তা চৌকি থেকে গুলি চালানোয় তৃতীয় জনের মরদেহ উদ্ধার করা যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধ...

‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা

কর প্রশাসনে বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, করদাতা সেবার মানোন্নয়...

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে আশঙ্কাজনভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সা...

তিন বিয়ে করেও সুখ জোটেনি আমীর উদ্দিনের

পৃথিবীতে একা আমীর উদ্দিন সরদার। এখন তার আপন বলতে কেউ নেই। থাকার মতো একটা ঘর থ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা