সংগৃহিত
বিনোদন

বৈশাখী টিভির গানের অনুষ্ঠান ‘রূপের ভান্ডারী’

বিনোদন প্রতিবেদক: বৈশাখী টিভির মাইজ ভান্ডারী গানের অনুষ্ঠান ‘রূপের ভান্ডারী’ শুরু হলো । আলমগীর রাসেলের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে । আয়োজনের প্রথমএ পর্বে ভান্ডারী গান নিয়ে হাজির হবেন সাগর দেওয়ান ও তার দল। ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে ৮টি গান গাইবেন তিনি। তার সাথে গানে সঙ্গত করেছেন কিবোর্ডে নাদিম, অক্টোপ্যাডে রিয়াদ, ঢোলে সুশান্ত এবং বাঁশিতে সোহাগ। সাগর দেওয়ানের কণ্ঠে গানগুলো অন্যরকম দ্যোতনায় মানুষের মনকে কিছুক্ষণের জন্য উন্মাতাল করে তুলবে এতে কোনো সন্দেহ নেই।

সাগর দেওয়ানের জন্ম ঢাকার কেরানীগঞ্জে। উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী। গানের প্রথম সুর মায়ের কাছে। এরপর বড় ভাই আরিফ দেওয়ানের সান্নিধ্য। মূলত বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে তার পথচলা। সুর আর গায়কি ঢংয়ে আরিফ দেওয়ানের প্রভাব শৈশব থেকেই। শৈশবে পালাগানে দোহারি হয়েই এই অর্জন তার।

বাউল ভুবনের প্রায় পরিপূর্ণ শিল্পী এখন সাগর দেওয়ান। গান করছেন বাংলাদেশের বিখ্যাত পালা শিল্পীদের সঙ্গে। বাউলে যারা কান পাতেন, তারা সাগরকে শুনতে পারছেন। শুনছেন বৈঠকি গান, পালাগান টেলিভিশন চ্যানেলগুলোতে। বয়সের যে ফ্রেম, তা ছাপিয়ে গেছেন সুরের ফ্রেমে। বিশেষত, সুফি গানে যে আলো ছড়াচ্ছেন, তা অতুলনীয়। ঊর্দু, হিন্দি গজল, কাওয়ালি গাইছেন সমানতালে।

সাগর দেওয়ান বলেন, ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২শ’ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধ, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে।’

সাগর রাজধানীর আগারগাঁওয়ের মিউজিক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে বেসরকারি শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে সংগীতের (নজরুল বিভাগ) ওপর অনার্স করছেন। তিনি বলেন, ‘সংগীত পরিবারেই বেড়ে ওঠা আমার। দাদা গুরু মালেক দেওয়ান-খালেক দেওয়ান ছিলেন বাউলের মানিকজোড়। অসংখ্য ভক্ত-আশেকান আর শিষ্য রেখে গেছেন। তাদের নামেই বহু সাধক আজ সুফী গানের আলো ছড়াচ্ছেন। বাবাও বিখ্যাত পালাশিল্পী ছিলেন। আমারও ধ্যান-জ্ঞান তো এটিই। লক্ষ্য ঠিক রেখেই মিউজিকের ওপর পড়ছি। একাডেমিক শিক্ষা আমার সুর-সাধনাকে সমৃদ্ধ করছে নিঃসন্দেহে। বৈশাখীর টিভির রূপের ভান্ডারী অনুষ্ঠানে আমার গাওয়া গানগুলো দর্শক হৃদয়কে আলোড়িত করবে বলে আমার বিশ্বাস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা