ছবি: সংগৃহীত
সারাদেশ

বিষমিশ্রিত দানায় ৩৩৫ হাঁসের মৃত্যু, খামারির মাথায় হাত

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিষমিশ্রিত ধান খেয়ে এক খামারির ৩৩৫টি হাঁস মারা গেছে। খামারে দেশি প্রজাতির প্রায় পাঁচ শ হাঁস ছিল। এর মধ্যে অনেকগুলো নিয়মিত ডিম দিত, আর কিছু হাঁস ডিম পাড়া শুরু করার অপেক্ষায় ছিল।

বৃহস্পতিবার জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি চেরাগ আলী জানান, প্রতিদিনের মতো সকালে হাঁসগুলোকে গ্রামের পাশের জলাবদ্ধ জায়গায় ছেড়ে তিনি বোরো ধানের বীজতলার কাজে যান। বিকেলে ফিরে এসে পানিতে ভাসতে থাকা শত শত মৃত হাঁস দেখতে পান।

স্থানীয়ভাবে এলাকাটি ‘গোবিন্দপুরের জাওর’ নামে পরিচিত। শুষ্ক মৌসুমে এখানে বাঁধ দিয়ে পানি ধরে মাছ ধরার জন্য ইজারা দেওয়া হয়। এ বছর স্থানীয় মফিজ আলীসহ কয়েকজন এ জলাশয় ইজারা নিয়েছেন।

চেরাগ আলীর সন্দেহ, জমির ধারে ছড়ানো ধানের দানা হাঁসগুলো খেয়ে ফেলায় এ বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন সব হাঁস তুলতে পারেননি। বাড়িতে আনার পর আরও কয়েকটি হাঁস অসুস্থ হয়ে পড়ে। তেঁতুলের রস খাইয়ে প্রাণে বাঁচানোর চেষ্টা করেন তিনি। চেরাগ আলীর হিসাব, তাঁর ক্ষতি দাঁড়িয়েছে লক্ষাধিক টাকা।

স্থানীয় বাসিন্দা ফয়জুর রহমান, আব্দুস সামাদসহ কয়েকজন বলেন, গোবিন্দপুর হাওরে সাধারণত পরিযায়ী পাখি দেখা যায় না। তাঁদের ধারণা, পাখি মারা উদ্দেশ্য নয়; ইচ্ছাকৃতভাবেই হাঁস নিধনের উদ্দেশ্যে বিষ ছড়ানো হয়েছে। তাঁরা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ইজারাদার মফিজ আলী বলেন, গত কয়েক দিন ধরে তাঁরা অন্য বিলে মাছ ধরায় ব্যস্ত ছিলেন। এ ঘটনার বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়া গেলে যাচাই–বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা