ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
যুক্তরাজ্য-আয়ারল্যান্ড-কানাডা

বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালাচ্ছে। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চালানো এই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ২ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নতুন করে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডায়।

রোববার (১৫ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, শনিবার হাজার হাজার ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী রাজধানী শহর লন্ডন ও ম্যানচেস্টারসহ যুক্তরাজ্য জুড়ে রাস্তায় নেমেছেন। লন্ডনে বিবিসির নিউ ব্রডকাস্টিং হাউস থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০নং ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ।

রয়টার্স বলছে, হাজার হাজার ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে মিছিল করেছেন। এসময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করার দাবি জানান তারা।

রয়টার্স আরও বলছে, বেলাল স্টিতান নামে ২২ বছর বয়সী শিক্ষার্থী শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয়। এসময় গাজায় তার আত্মীয়দের জন্য ভীত বলেও তিনি জানান। তিনি জানান, ‘গাজায় কেউই ঠিক নেই। আমার পরিবার সবাই গাজায় আছে ও তাদের কেউই ঠিক নেই।’

আল জাজিরা বলছে, শনিবার কানাডার জনগণ ও আয়ারল্যান্ড ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বজুড়ে বিক্ষোভকারীরা তাদের শহরের রাস্তায় নেমে আসছে।

হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে অনেক আগেই। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য রয়েছে। গাজারা স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন হামাসের এই হামলায় অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবিরাম বোমা হামলায় প্রাণহানি ২২০০ ছাড়িয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা