ছবি: সংগৃহীত
খেলা

বিপিএলের মাঠে হঠাৎ অসুস্থ, হাসপাতালে কোচ জাকিরের মৃত্যু

আমার বাঙলা ডেস্ক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, মাহবুব আলী আর নেই! তাঁর মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

সিলেট স্টেডিয়ামে হবে জাকির জানাজা

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এখান থেকে পরিবারের তত্ত্বাবধানে তার মরদেহ কুমিল্লায় নিজ বাড়িতে পাঠানো হবে। বিসিবির সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জাকির মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটারদের মধ্যে সিলেটের ও বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জাকিকে দেখতে ছুটে যান।

জাকির মৃত্যুতে বিবৃতিতে দিয়ে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে বিসিবি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে...

আওয়ামী আমলের মতো পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী

দেশে ভবিষ্যতে আওয়ামী আমলের মতো পরীক্ষার ব্যবস্থা আর থাকবে না বলে মন্তব্য করেছ...

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা