ছবি: সংগৃহীত
সারাদেশ

কলাপাড়ায় ধর্মীয় মর্যাদায় রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া

এস এম আবিদ হাসান, কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো (৮৭)-এর অন্ত্যেষ্টিক্রিয়া আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে শনিবার (২৮ মার্চ) রাত ১০টা পর্যন্ত তিনদিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে অনুষ্ঠিত হবে। মহাথেরোর মৃত্যুর ৯৯ দিন পর এই আয়োজন ঘিরে স্থানীয়সহ আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

অনুষ্ঠানের মধ্যে থাকবে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অন্ত্যেষ্টিক্রিয়া মাঠ পরিদর্শন, অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনায় শান্তির কুঠি দানকারীদের হাতে হস্তান্তর, ভিক্ষু সংঘের পিণ্ডদান, অতিথি আপ্যায়ন এবং শোভাযাত্রার মাধ্যমে শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার মূল ময়দানে নিয়ে যাওয়া। এছাড়া অতিথিদের আসন গ্রহণ ও নিত্য ধর্মীয় আচার-অনুষ্ঠানও পালন করা হবে।

শেষ দিনে মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠানে আতশবাজি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনদিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠানস্থলের পাশে বসছে বিভিন্ন ধরনের দোকানপাট। পাশাপাশি সপ্তাহজুড়ে চলবে নৃত্য মহড়া, যেখানে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা অংশ নেবেন।

উল্লেখ্য, ভদন্ত উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে পরলোকগমন করেন। তিনি দীর্ঘ ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেছেন। এর আগে ১৯৯৭ সালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়ায় উচোনা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।

এ বিষয়ে অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার জানান, “অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর এমন একটি বড় আয়োজন হওয়ায় মানুষের আগ্রহও ব্যাপক।”

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের...

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে লাফ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচন...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা