সংগৃহীত
বিনোদন

বিজ্ঞাপনে একফ্রেমে আসছেন হৃতিক-সালমান

বিনোদন ডেস্ক

এবার একফ্রেমে আসছেন বলিউড ভাইজান সালমান খান ও হৃতিক রোশন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সালমান-হৃতিক।

প্রতিবেদনে বলা হয়, আলি আব্বাস জাফরের পরিচালনায় কোনো ছবিতে নয়, বরং বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধবেন তারা। এই বিজ্ঞাপনের বাজেট বলিউডের বড় বাজেটের ছবি থেকে বেশি হতে পারে।

জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর।

‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’র মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন আব্বাস জাফর।

শোনা যাচ্ছে, বিজ্ঞাপনটির শুটিং শিগগিরই শুরু হবে। মুম্বাইজুড়ে শুটিংয়ের জায়গাও প্রস্তুত করা হচ্ছে। বিশেষ মুহূর্তে তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্সরও ব্যবহার করা হবে।

এদিকে হৃতিকের হাতে তেমন কোনো ছবি নেই। তবে সালমান এখনও ব্যস্ত তার নতুন ছবি ‘সিকন্দর’র শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই কড়া নিরাপত্তায় শুটিং করছেন বলিউডের ভাইজান।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি।

উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের ওপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা