সংগৃহিত
বিনোদন

বিজেপি থেকে প্রার্থী হলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। বিজেপি আসছে নির্বাচনকে সামনে রেখে ২৪ মার্চ দলের পঞ্চম তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ভারতীয় জনতা পার্টি বড় চমক দেখিয়েছে।

তালিকায় দেখা গেছে, হিমাচল প্রদেশের মান্ডি আসনের প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই খুশিতেই আত্মহারা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

কঙ্গনা সোশ্যাল মিডিয়া এ প্রসঙ্গে লিখেছেন, ‘আমার প্রিয় ভারত এবং ভারতের জনতার নিজের দল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বদা আমার নিঃশর্ত সমর্থন পেয়েছিল। আজ বিজেপির জাতীয় নেতৃত্ব আমাকে আমার জন্মস্থান হিমাচল প্রদেশ, মান্ডি থেকে লোকসভা প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনে লড়ার বিষয়ে হাইকমান্ডের সিদ্ধান্ত।’

তিনি আরও লেখেন, ‘আনুষ্ঠানিকভাবে পার্টিতে যোগ দিতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত বোধ করছি। আমি একজন যোগ্য কর্মকর্তা এবং একজন নির্ভরযোগ্য সরকারি কর্মচারী হওয়ার জন্য উন্মুখ। ধন্যবাদ।’

কঙ্গনার পাশাপাশি বিজেপি হরিয়ানার তুমুল লড়াইয়ের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবীন জিন্দাল। যিনি একজন শিল্পপতি ও কংগ্রেসের সাবেক সাংসদ ছিলেন। এছাড়া টিভির রাম অরুণ গোভিল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামিয়েছে বিজেপি। যিনি উত্তর প্রদেশের মেরঠ থেকে লড়বেন।

২৪ মার্চ বাংলায় দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম দফায় ২০টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দ্বিতীয় দফায় আরও ১৯টি আসনের জন্য প্রার্থীতালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির।

তমলুক থেকে টিকিট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ব্যারাকপুর থেকে লড়বেন অর্জুন সিং। কলকাতা উত্তরে টিকিট পেয়েছেন তাপস রায়। বর্ধমান-দুর্গাপুর থেকে ভোটের ময়দানে লড়বেন দিলীপ ঘোষ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা