ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না : গয়েশ্বর চন্দ্র রায়

আমার বাঙলা ডেস্ক

বিএনপি যদি মাঠে নামে, তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে।

বিএনপির এই নেতা আশাবাদী, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে।

তিনি বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে।

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গয়েশ্বরের।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা