সংগৃহীত
সারাদেশ

বাসার ট্যাপের পানি রক্তযুক্ত ও দুর্গন্ধময়, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় ধন মিয়ার বাড়ির পানির ট্যাংক থেকে তালেব মিয়া (২৮) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ মঙ্গলবার (৪ মার্চ) বিকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তালেব জেলা শহরের কান্দিপাড়ার মাইলহাটির মৃত রাজা মিয়ার ছেলে। গত রবিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন মিয়ার একতলার বাড়ির ছাদে পানির ট্যাংক আছে। মঙ্গলবার বিকালে বাড়ির এক ভাড়াটে ট্যাপ থেকে রক্তসহ দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখেন। তিনি বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে এলাকার কয়েকজনকে নিয়ে তারা পানির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ পানির ট্যাংক কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে।

কলেজপাড়ার বাসিন্দা মো. মামুন মিয়া বলেন, ‘আমার মামি ওই বাড়ির ট্যাপ থেকে রক্তসহ দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মনে হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর রহস্য বের করা দরকার।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন বলেন, লাশের মুখ থেঁতলে গেছে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশে পচনের পর গন্ধ বের হচ্ছে। কয়েক দিন আগে লাশটি পানির ট্যাংকের ভেতরে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ওসি মোজাফর হোসেন আরো বলেন, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দল আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করেছে। প্রথম রমজানের ইফতারের পর থেকে তালেব নিখোঁজ ছিলেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা