খেলা

বাংলাদেশ কেন পেনাল্টি পায়নি, রেফারিং নিয়ে যা বললেন কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচে তখন একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। যে কোনো মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা। ওই আক্রমণ-ঢেউয়ের মধ্যেই যোগ করার সময়ের তৃতীয় মিনিটে (৯৩তম) বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে সিঙ্গাপুর বক্সের মধ্যে ঢুকে গেলেন মোহাম্মদ ফাহিম। সঙ্গে থাকা সিঙ্গাপুর ডিফেন্ডার ইরফান নাজিব যখন বুঝলেন আর একটু সময় দিলে বল গোলমুখে চলে যাবে, প্রথমে পেছন থেকে হাত দিয়ে টানলেন এরপর সামনে পা বাড়িয়ে ফাউল করে ফেলেই দিলেন ফাহিমকে।

বক্সের ভেতরে এমন ফাউলের ক্ষেত্রে রেফারি সরাসরি পেনাল্টি কিকের বাঁশি বাজান। কিন্তু, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের রেফারি সেটা এড়িয়ে গেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচটা ২-১ ব্যবধানে হেরেছে বলে রেফারির ওই সিদ্ধান্ত হয়ে উঠেছে বড় প্রসঙ্গ। রেফারি কেন পেনাল্টি দেননি, এ বিষয়ে বাংলাদেশ কোচই বা কী মনে করেন?

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বক্সে ফাহিমের ফাউলের সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এ বিষয়ে কাবরেরা বলেন, ‘ফাহিমকে ওপর যে ফাউলটা হয়েছে, পেনাল্টিটা আমি দেখিনি। তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তখন আমরা পুরোদমে আক্রমণে আছি। ফুল প্রেশারে খেলছিলাম, প্রথম গোলটা করার পর। যদি পেনাল্টিটা হতো, ২-২ হতো। আমি যদি ভুল না করে থাকি, ম্যাচটা অন্তত ২-২ শেষ করার সুযোগ আসত। (কেন পেনাল্টি হয়নি) আমি জানি না।’

ফাহিমের ফাউলের ঘটনার আগে বদলি নিয়েও এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছিল। শেখ মোরছালিন ও আল-আমিন মাঠে নামবেন, কিন্তু এ নিয়ে অফিশিয়ালরা বেশ সময় ক্ষেপণ করেছেন। ওই সময় খেলা ছিল বাংলাদেশের অনুকূলে, যে সময়টায় বদলি নিয়ে দেরির জেরে খেলা বন্ধ হয়ে থাকায় ম্যাচের গতিতে ভাটা পড়া স্বাভাবিক।

ওই সময় আসলে ঠিক কী ঘটেছিল, আর পুরো ম্যাচে রেফারিং নিয়ে বাংলাদেশ দলের কোচ কী বলবেন-এমন জিজ্ঞাসায় কাবরেরার উত্তর, ‘বদলি নিয়ে কিছু একটা ঘটেছিল, যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারিনি। আমার মনে হয়, তারা (সিঙ্গাপুর) হয়তো সময় নষ্ট করার চেষ্টা করছিল, যা স্বাভাবিক। আমি সেটা নিয়ে সমালোচনাও করছি না। তবে রেফারিরা চাইলে হয়তো সময়ক্ষেপণের ওই পরিস্থিতি আগেভাগেই থামাতে পারতেন, যাতে ম্যাচের গতি আটকে না যায়। এর বাইরে পেনাল্টি নিয়ে আবার যেটা বলার আছে, আমি দেখিনি। তবে আমার মনে হয় পেনাল্টি হয়েছিল। (ফাউল) বক্সের ভেতরেই ঘটেছিল।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা