ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশের পারফরম্যান্সে ভূয়সী প্রশংসায় ওয়াসিম

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশীদের নিয়ে তেমন একটা আগ্রহ দেখান না পাকিস্তানি ক্রিকেটাররা। প্রশংসা তো সেখানে দূরের কথা। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলে সকলের মন জয় করে নিয়েছেন সাকিবের নেতৃত্বে টাইগাররা।

বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশের সামনে আফগানরা দাঁড়াতেই পারেনি। ম্যাচের পর এক টিভি টক শোতে সাকিব-মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানি এই কিংবদন্তি শুরুতেই বাংলাদেশের ফাস্ট বোলারদের প্রশংসা করেন। তবে ব্যাটিং নিয়ে খানিকটা দুশ্চিন্তাও করেন, ‘বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক কিছু নির্ভর করছে সাকিবের ওপর। লিটন দাসও অনেক উন্নতি করেছে।’

তখনই তাকে শান্তর কথা মনে করিয়ে দেন একই অনুষ্ঠানে উপস্থিত থাকা শোয়েব মালিক, ‘শান্ত নামের এক ব্যাটসম্যান এসেছে। তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। সে দারুণ ছন্দে আছে।’

একই টক শোতে মিসবাহ-উল-হকও উপস্থিত ছিলেন। মিসবাহ তখন লিটনের রাগের প্রসঙ্গ টেনে সেটার কারণ বের করতে চেষ্টা করেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাংলাদেশের ক্রিকেটারদের মেজাজ হারানোর কারণ হিসেবে ঢাকার যানজটকে দায়ী করেন।

তবে ওয়াসিম আকরাম প্রশংসাই করেছেন, ‘আমি যাদের সঙ্গে খেলেছি, তারা খুব দারুণ মানুষ ছিল। এখনো বাংলাদেশের মানুষ খুবই দুর্দান্ত। হয়তো তরুণ খেলোয়াড়েরা মুহূর্তের উত্তেজনায় এমন আচরণ করে।’

মিরাজের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা দারুণ এক অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসানকে পেয়েছে। গত দুই বছরে প্রায় ৭০০ রানের পাশাপাশি ৩৯ উইকেটও পেয়েছে। আজকেও ৩ উইকেটের পাশাপাশি সে ফিফটি করেছে। সে খুবই কার্যকরী খেলোয়াড়।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা