ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঁশখালীতে ধর্ষণ মামলার বাদীর আত্মহত্যা

চট্টগ্রাম ব্যুরো:

বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণী ফাতেমা বেগম (২২) ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এরফানের মেয়ে।

পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নেজাম উদ্দিন প্রায় এক বছর আগে জোরপূর্বক ফাতেমার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

গত ২৭ জানুয়ারি ফাতেমা একটি সন্তানের জন্ম দেন। এরপর থেকে অভিযুক্ত পক্ষ মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিয়ে আসছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাদের অভিযোগ, সামাজিকভাবে একঘরে করে রাখাসহ নানা মানসিক চাপে ফাতেমা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

অভিযুক্ত নেজাম উদ্দিন ছনুয়া চেমটখালী এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে বাঁশখালী থানা-র উপপরিদর্শক গোলাম ছরওয়ার জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হচ্ছে। নবজাতকের ডিএনএ পরীক্ষার পর আগের মামলার তদন্ত অগ্রগতি পাবে। মামলাটি বর্তমানে পিবিআইতে তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

মৌলভীবাজারে রোমিওর কপালে রোমান্টিক’ ধোলাই

বিশ্ব ভালোবাসা দিবস মানেই ফুল, চকলেট আর রোমান্টিক ডিনার। কিন্তু মৌলভীবাজারে আ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

বাঁশখালীতে ধর্ষণ মামলার বাদীর আত্মহত্যা

বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

চট্টগ্রামে জানালার গ্রিল কেটে মসজিদে চুরি

চট্টগ্রামের চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়া এলাকায় অবস্থিত তাজন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা