সংগৃহীত
বিনোদন

ফের মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

বিনোদন ডেস্ক

প্রথমবার মা হওয়ার সময় বিতর্কে জড়িয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বলিউড অভিনেত্রীকে নিয়ে কম চর্চা হয়নি! শেষমেশ বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন তিনি। তারপরই ২৩ আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান। খুদে কোয়াকে ঘিরেই এখন তার জীবন। আর কোলে দেড় বছরের সেই সন্তান নিয়েই এবার ফের একবার মাতৃত্বসুখ পেতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। ভ্যালেন্টাইন ডের পরেরদিনই ভক্তদের অবাক করে নিজেই সেই খরব জানালেন অভিনেত্রী!

২০২৫ সালের শুরুতেই অবশ্য ইলিয়ানার দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন শুরু হয়। প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করতেই অভিনেত্রীর ফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার সূত্রপাত। তবে ছবি পোস্ট করলেও, তখন নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা।

শুক্রবার মাঝরাতে চিপসের প্যাকেট রেখে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানান ইলিয়ানা। ক্যাপশনে লেখা- কীভাবে বুঝবেন কেউ প্রেগন্যান্ট।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এরপর শোনা গিয়েছিল, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি। এরপর ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। তাদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে।

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, অবসাদ এতটাই ছিল যে ছেলে কোয়ার ঠিকমতো যত্নও নিতেন না তিনি। কেমন এক অপরাধ বোধ কাজ করত মনের মধ্যে। এরপর চিকিৎসকের পরামর্শ নেন ইলিয়ানা। তখনই পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর বিষণ্ণতার কথা জানতে পারেন।

এই সমস্যা সন্তানের জন্মের পর যেকোনো সময়ে হতে পারে। সাধারণ প্রথম বছরের মধ্যেই হয়। তীব্র হতাশা, রাগ, দুঃখ, অস্থিরতা হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে বিপদ বাড়তে পারে।

তবে ইলিয়ানা চিকিৎসকের কথা মেনে ওষুধ খেয়েছেন। এখন ভালো আছেন অভিনেত্রী। আর কোয়ার সঙ্গে দিব্যি সময় কাটছে তার। আর এবার তো তার সংসারে আরেক নতুন মুখ আসতে চলেছে।

আমারবাংলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা