সংগৃহিত
বিনোদন

ফের এক মঞ্চে তাহসান-মিথিলা

বিনোদন ডেস্ক: বিচ্ছেদের পর প্রথমবারের মতো একমঞ্চে হাজির হলেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। একসময়ের শোবিজাঙ্গনের আলোচিত এই দম্পতি বিচ্ছেদের পথে হাঁটেন ২০১৭ সালে।

এরপর কেটে গেছে প্রায় ৭ বছর। এই লম্বা সময়ে একসঙ্গে দেখা মেলেনি দুজনের। তবে বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিলো সব সময়। সেটাই যেন আরো একবার প্রমাণ করলেন তারা।

সম্প্রতি তারা ওটিটি প্লাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এটির নাম ‘বাজি’, নির্মাণ করেছেন আরিফুর রহমান। ঈদে স্ট্রিমিং হবে এটির। সে উপলক্ষে গত মঙ্গলবার রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন।

অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে। এই দুই তারকাকে একমঞ্চে হাস্যোজ্জ্বল ভাবেই দেখা গেছে। তাদের মাঝখানে বসে ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি। বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেনি চরকি।

কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। এর আগে তাহসান বলেছিলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ আছে। সেখানে টেলিভিশন নাটকের চেয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ভালো পরিচালক, অনেক বেশি প্রস্তুতি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। তার আগে কাজ করা উচিত মনে হয় না আমার কাছে। সময় নিয়েই ফিরতে চাই।’ শেষ পর্যন্ত ‘বাজি’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তাঁর।

এবার তাহসান বললেন, ‘বাজির গল্প দারুণ। ওটিটিতে এমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক- এটাই চেয়েছিলাম। অবশেষে সেটা হচ্ছে। আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না।’

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা