সংগৃহিত
বিনোদন

বাংলাদেশের নাটকে দর্শনা বণিক

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার পর এবার প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন কলকাতার প্রিয় মুখ দর্শনা বণিক।

রাফাত মজুমদার পরিচালিত ‘ইতিবৃত্ত’ শিরোনামের এই নাটকটিতে তিনি জুটি বেঁধেছেন ইয়াশ রোহানের সঙ্গে। গেল মাসেই এর শুটিং শেষ করে কলকাতা ফিরে যান এই অভিনেত্রী।

টানা চারদিন নাটকটির শুটিং করেন জানিয়ে দর্শনা বণিক বলেন, ‘আমাদের এখানে (ভারতে) বাংলাদেশি নাটকের প্রচুর ফ্যান রয়েছে, তার মধ্যে আমিও একজন। সময় পেলেই বাংলাদেশের নাটক দেখি। সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল অন্তত একটা হলেও নাটক করতে চাই। এবার যখন প্রস্তাব পেলাম, সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করা হয়ে গেল। সুযোগ থাকলে সামনেও হয়তো বা আরও করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে কয়েকটা সিনেমাতেই কাজ করেছি আমার অভিজ্ঞতা খুবই চমৎকার। এবার নাটকের কাজ করতে গিয়েও ঠিক একই অভিজ্ঞতা। নাটক যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হয় সেক্ষেত্রে একটু তাড়াহুড়ো থাকে এবং একইদিনে অনেকগুলো দৃশ্যের শুট করতে হয়।

তবে আমার ক্ষেত্রে এত বেশি চাপ ছিল না কারণ সময় নিয়েই কাজটা করেছি। যতদূর জানি, ওখানে দুই দিনে নাটকের শুটিং হয় কিন্তু এই নাটকটা চার দিনে শুট করেছি। ইট ওয়াজ ফান। মজা করতে করতে শুটিং করে ফেলেছি আমরা। পুরোটা সময়ই বেশ উপভোগ করেছি।’

এর আগে বাংলাদেশে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’, জিয়াউল রোশানের বিপরীতে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেন দর্শনা বণিক। এছাড়াও সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের একটি মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা