সংগৃহীত
সারাদেশ

ফেনী সীমান্তে এক কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী ও চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক কোটি সাত লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১৯ নভেম্বর বুধবার ও(২০ নভেম্বর) বৃহস্পতিবার-এই দুই দিনে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর টহল দল এ সমন্বিত অভিযান পরিচালনা করে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, চকলেট, মদ ও গরু জব্দ করা হয়। পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবি নজরদারি আরও কঠোর করেছে। জব্দকৃত ভারতীয় কাপড়সহ অন্যান্য পণ্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে এবং মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা