আন্তর্জাতিক

প্রশিক্ষণে যাওয়ার আগেই ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত!

আন্তর্জাতিক ডেস্ক

নিয়মিত প্রশিক্ষণের আগে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরির কাছে টুইন-সিটার মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি এবং ইন্ডিয়া টিভি।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তারা। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে বিমান বাহিনীর মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

বিমানটি নিয়মিত ট্রেনিং ফ্লাইটে যাওয়ার সময় শিবপুরীর কারাইরা তহসিলের সুনারি থানা এলাকায় বিধ্বস্ত হয়।

ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে একটি দল পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া দেখা মাত্রই গ্রামের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটতে থাকেন। ঘটনাস্থলে ভিড় জমান তারা। ওই বিমানের পাইলটের একটি ছবিও প্রকাশ পেয়েছে, যেখানে তাকে আহত অবস্থায় ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা