সংগৃহীত
আন্তর্জাতিক

সুর পাল্টালেন জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেই আলোচনায় উপস্থিত থাকতে হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ শর্ত জুড়ে দেন তিনি।

প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে শতাধিক ড্রোন ও দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলেনস্কি বাহিনী। এতে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলে অর্ধশতাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত তিনি। যদি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনা এবং প্রাণহানি ঠেকানোর এই একটি মাত্র পথই খোলা থাকে তবে দেশের স্বার্থে তাই করা হবে।

জেলেনস্কি আরো বলেন, সত্যি বলতে পুতিন একজন খুনি ও সন্ত্রাসী। মিত্ররা যদি মনে করে আমাদের কূটনৈতিক আলোচনায় বসা উচিত তবে তাই সই। তবে সেখানে রাশিয়া-ইউক্রেনের পাশাপাশি অবশ্যই মার্কিন এবং ইউরোপের প্রতিনিধিদের থাকতে হবে। পুতিনের সঙ্গে কথা বলার জন্য রাজি হওয়া এরইমধ্যে একটি আপসের বিষয়।

এদিকে, জেলেনস্কির এমন শর্ত জুড়ে দেওয়ার পর মুখ খুলেছে রুশ প্রশাসনও। এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভা পর্যায়ে আলোচনা চলছে। আপাতত এর বেশি কোনো তথ্য দেওয়া যাবে না বলে জানান তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা