আন্তর্জাতিক

পুরনো ভিডিও প্রচার করে যে বার্তা দিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২১ জুন) স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ ঘোষণা দেন। পাল্টা বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন।

ইরানে হামলার পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো ফোরদো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় পূর্ণমাত্রায় বোমা বর্ষণ করেছে এবং সব বিমান নিরাপদে ফিরে গেছে।

তারপরই কড়া প্রতিক্রিয়া এসেছে তেহরান থেকে। গত বুধবার (১৮ জুন) খামেনী টেলিভিশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছিলেন, ‘দেশটি যদি ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা ইরানের যেকোনো ক্ষতির চেয়েও বহুগুণ বেশি হবে। ’

এই ভাষণটিই শনিবার ট্রাম্পের ঘোষণার পর খামেনীর অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে পুনরায় প্রকাশ করা হয়। খামেনি কোথায় সেটি স্পষ্ট না হলেও তার বার্তার মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে চাপে রাখতে চায়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোও হামলার ঘটনা নিশ্চিত করেছে। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ক্বোম প্রদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশ শত্রু বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

ক্বোম প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সদর দপ্তরের মুখপাত্র মোরতেজা হেইদারী বলেন, শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায় এবং ফোরদোর একটি অংশে বিমান হামলা হয়।

অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নাতানজ ও ইসফাহানেও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসফাহানের গভর্নরের সহকারী আকবর সালেহি বলেন, নাতানজ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে স্পষ্ট, ওই এলাকাও হামলার শিকার হয়েছে।

তবে এসব স্থাপনায় তেজস্ক্রিয় কোনো উপাদান ছিল না বলে দাবি করেছে ইরান। ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলোয় এমন কোনো পদার্থ ছিল না যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করতে পারে।

ওই কর্মকর্তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, হামলার সম্ভাবনার কথা আঁচ করে ইরানি কর্তৃপক্ষ পূর্বেই সমৃদ্ধ ইউরেনিয়ামসহ সব তেজস্ক্রিয় উপাদান সরিয়ে নিয়েছিল। ফলে বোমার আঘাতে পরিবেশগত তেজস্ক্রিয় ঝুঁকি তৈরি হয়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা