নিজস্ব প্রতিবেদকছবি: সংগৃহীত
সারাদেশ

নীলফামারীতে হাসপাতাল সমাজসেবার প্রতিবন্ধকতা নিয়ে সেমিনার

Z

নীলফামারীতে ‘দুরবস্থাগ্রস্ত রোগীর কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ভূমিকা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নীলফামারী জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে হাসপাতাল সমাজসেবা কার্যালয়।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা এবং হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মতিন।

সেমিনারে হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নরুন নাহার নুরী সমাজসেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। বছরে সরকারি ভাবে ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেলেও তা দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

তারা জানান, রোগী কল্যাণ সমিতির তহবিলে বেসরকারি উদ্যোগে সহায়তা এলে সেবা কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব। এজন্য ব্যক্তি পর্যায় থেকেও বিত্তবানদের এ সমিতিতে দান করার আহ্বান জানানো হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা...

লাফিয়ে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি...

নোয়াখালীতে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক

নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশাচালক মো. মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের ঘট...

লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলি...

সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) সকাল ১১ট...

যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেলবাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে: আরামকো’র সিইও

বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরবের আরামকো...

ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহী...

নীলফামারীতে হাসপাতাল সমাজসেবার প্রতিবন্ধকতা নিয়ে সেমিনার

নীলফামারীতে ‘দুরবস্থাগ্রস্ত রোগীর কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তায় হাসপ...

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্...

এতটাই শান্তি থাকবে, নিষেধাজ্ঞা আর দিতে হবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা