সংগৃহিত
জাতীয়

নির্বাচনে বিএনপির আসার আর সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, বিএনপি যদি এই মুহূর্তেও নির্বাচনে আসতে চায়, সে সুযোগ আর নেই। তবে, রাজনৈতিকভাবে দলগুলো সমাধান করলে কমিশনকে পুরো প্রক্রিয়া জানাতে হবে। এরপর নির্বাচন কমিশন এ বিষয়ে চিন্তা করবে।

বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, কোনও রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায়, সেটা তাদের ইচ্ছা। রাজনৈতিক কৌশল হিসেবে তারা ভোটে অংশগ্রহণ না করতে পারে। স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে, তেমনই না করার অধিকারও আছে। একইসঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারেন, তাতেও কোনও সমস্যা নেই। তবে, এসব শান্তিপূর্ণভাবে করতে হবে। কোনও নাশকতা বা বিশৃঙ্খলা করা যাবে না।

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সঙ্গে যারা গোয়েন্দা বিভাগের আছেন, তারা অত্যন্ত তৎপর। তারা বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন। কোনও নাশকতার জন্য কেউ চেষ্টা করছে কি না, সে ব্যাপারে তারা অত্যন্ত সজাগ। তারা যেখানে যখন খবর পাচ্ছেন, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে।

যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ৩০০ আসনের নির্বাচনের ক্ষেত্রে যে সাড়া পড়েছে, এমন একটি আনন্দ উৎসবের অবস্থা হয়েছে- সেখানে এগুলো কোনও প্রভাব ফেলবে বলে মনে করি না।

তিনি বলেন, ১৪ জেলা সফর করে এসেছি, সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় আছে।

ট্রেনে-বাসে আগুন দেওয়াসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড ভোটে প্রভাব ফেলবে কি না, এ বিষয়ে জানতে চাইলে আলমগীর বলেন, বিশৃঙ্খলা করা আরপিও ও আচরণবিধি অনুযায়ী অপরাধ। সে অনুযায়ী আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। অপরাধগুলোর সঙ্গে কেউ সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা