সংগৃহিত
জাতীয়

নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুত।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ সব কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সারাদেশে পুলিশ বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। সবার সহায়তায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত। পুলিশের প্রতিটি সদস্যকে আমরা তাদের দায়িত্ব সম্পর্কে ব্রিফ করেছি। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা সারাদেশে ৪২ হাজার ২৫টি ভোট কেন্দ্রে নিরাপত্তা দিব।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। যে বা যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী, বিজিবি, র‌্যাব এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যার যার অবস্থা থেকে দায়িত্ব পালন করবে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশনের সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রস্তুত আছি। নির্বাচন সফলভাবে অনুষ্ঠানে গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। গোয়েন্দারা সর্তক রয়েছেন।

আইজিপি বলেন, আমরা নাশকতাকারীদের পরিকল্পনার তথ্য পেয়েছি। তাদের পরিকল্পনা ছিল কিছু ককটেল চার্জ করে জনমনে ভীতি সঞ্চার করবে। কিন্তু তারা কিছুই করতে পারবে না । কারণ, আমাদের পর্যাপ্ত ফোর্স, প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট রয়েছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, দেশবাসী নির্বাচনমুখি, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সারাদেশের সকল কেন্দ্রের নিরাপত্তা দিতে আমরা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। তিনি আরও বলেন, যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন।

গুজব সর্ম্পকে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের সাইবার ওয়ার্ল্ড ও সাইবার স্পেসে গোয়েন্দা নজরদারী চলমান রয়েছে।

জঙ্গি সম্পর্কে পুলিশ প্রধান বলেন, জঙ্গিদের বিষয়ে আমাদের গোয়েন্দা কার্যক্রম সব সময় চলমান রয়েছে। ইতোমধ্যে জঙ্গিদের অনেক শীর্ষ নেতাকে আমরা গ্রেফতার করেছি। কোন নাশকতা করার মতো তাদের সক্ষমতা এখন আর নেই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা