আন্তর্জাতিক

নারী ওমরাহযাত্রীদের পোশাক নিয়ে সৌদির যে নির্দেশনা 

আন্তর্জাতিক ডেস্ক: মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া নারীরা কি ধরনের পোশাক পরিধান করতে পারবে সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে,
নারীরা ওমরাহর জন্য আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করবেন। পোশাক ঢিলেঢালা হতে হবে। পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ প্রকাশিত হয় না।

মন্ত্রণালয় আরও বলেছে, ওমরাহ পালনের সময় নারীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবে। তবে সেটি অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে।

কোনো পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই গত বছর থেকে ওমরাহ পালনের অনুমতি দিয়ে আসছে সৌদি সরকার। তবে এ ক্ষেত্রে মানতে হয় একটি শর্ত। তা হলো একটি দলের অংশ হিসেবে পবিত্র ওমরাহ পালনে যেতে হয় নারীদের।

এদিকে, জমজম কূপের পানি নিয়ে মুসল্লিদের জন্য নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে। মূলত পবিত্র দুই মসজিদের মুসল্লিদের জমজমের পানি গ্রহণ ও পাত্র থেকে পান করার ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে জারি করা ওই নির্দেশনায় জমজমের পানি গ্রহণ ও পান করার সময় অন্য মুসল্লিদের সঙ্গে ধাক্কাধাক্কি এড়িয়ে চলা, পরোপকারের অনুশীলন ও প্রবীণ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জমজমের পানি পান করার পর একবার ব্যবহারযোগ্য কাপগুলো (ওয়ান টাইম কাপ) নির্ধারিত স্থানে ফেলতে হবে। আর পান করার সময় তা সতর্কতার সঙ্গে করতে হবে, যেন মেঝেতে পানি না পড়ে। কারণ মেঝেতে পানি পড়লে খুব দ্রুত পরিবেশ নোংরা হয়ে যায়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা