ছবি: সংগৃহীত ।। প্রতীকী
সারাদেশ

নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী

আমার বাঙলা ডেস্ক

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা নিয়ে গেছে তিন ছিনতাইকারী।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে ব্র্যাক টিকারবিলা শাখার নারী কর্মী মোটরসাইকেলে করে শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা নামক স্থানে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে গলার স্বর্ণের চেইন ও ব্যাগ চেষ্টা করে। এ সময় ওই নারীর ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারী বলেন, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনতাইকারী আমার ব্যাগ ও স্বর্ণ-গয়না নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুষি মারি। ভেবেছি মরে তো যাবই, তাই আমিও নিজেকে আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সঙ্গে লড়াই করেছি। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। আমার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করেন

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার গলার স্বর্ণের চেইন ও টাকার ব্যাগটি নিয়ে গেছে। ব্যাগে ১৫/ ১৬ হাজার টাকা ছিল। ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্র জব্দ করতে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা