সংগৃহিত
বিনোদন

দৃঢ় ব্যক্তিত্বের না হলে টাকাকে না বলা যায় না

বিনোদন ডেস্ক: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে উপস্থিত বলিউড তারকাদের সমালোচনা করে কন্টোভার্সি কুইন খ্যাত কঙ্গনা রানাউত বলেছেন, দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী না হলে টাকা এবং প্রচারের আলোকে না বলা যায় না।

গত কয়েকদিনে ভারতে অন্যতম আলোচিত এই বিয়ের চাকচিক্যের খবর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এ দিকে এই বিয়ে নিয়ে হয়তো তেমন খুশি নন কঙ্গনা রানাউত।

কয়েক বছর আগে বলিউডে ‘স্বজনপোষণ’ বিরোধী আন্দোলনে কঙ্গনা ছিলেন জোরাল কণ্ঠস্বর। তখন থেকেই বিভিন্ন সময়ে বলি-তারকা, বিশেষ করে তারকা সন্তানদের বিরুদ্ধে গর্জে উঠেছেন পর্দার ‘কুইন’। এ বার নাম না করে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানকে কটাক্ষ করলেন কঙ্গনা।

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন কঙ্গনা। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি দীর্ঘ লেখা লিখেছেন তিনি। সেখানে একটি খবরের শিরোনাম উদ্ধৃত করে কঙ্গনা লিখেছেন, আমাকে আপনি ৫০ লক্ষ টাকা দিলেও আমি আসব না, গান গাইতে নারাজ ছিলেন লতা।

বোঝাই যাচ্ছে, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে কোনো খবরের অংশ তিনি শেয়ার করেছেন।

এরই সঙ্গে নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, এক সময় চরম অর্থকষ্ট দেখেছি। কিন্তু লতাজি এবং আমার, দু’জনেরই প্রচুর জনপ্রিয় গান রয়েছে। কিন্তু আমি কোনো দিন বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করিনি।

এরই সঙ্গে তিনি জানান, এক সময়ে প্রচুর গান এবং পরবর্তী সময়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। কঙ্গনা লেখেন, দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী না হলে টাকা এবং প্রচারের আলোকে না বলা যায় না। একই সঙ্গে এই প্রলোভন থেকে নতুন প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন কঙ্গনা।

অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটাগরিকদের একাংশ মনে করছেন, নাম না করেই বলিউড তারকাদের এক হাত নিয়েছেন কঙ্গনা। কারণ, আম্বানিদের অনুষ্ঠানে বলিউডের প্রায় সব তারকাই পারফর্ম করেছেন। কিন্তু সেখানে দেখা যায়নি কঙ্গনাকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা