সারাদেশ

দিনাজপুরে সরঞ্জাম সংকটে বন্ধ ব্রিজ নির্মাণকাজ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার আরসিসি কাটার ব্রিজ নির্মাণকাজ দীর্ঘদিন ধরে সরঞ্জাম সংকটে আটকে আছে। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির শুরু এবং শেষ অংশের নির্মাণ কাজ শেষ হলেও মাঝের অংশের কাজ থেমে আছে।

নির্মাণাধীন ব্রিজটির দৈর্ঘ্য ২৫০ মিটার এবং এটি দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা মান্ত্রীপাড়া থেকে বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বুজুরুক বসন্তপুর এলাকাকে সংযুক্ত করবে। ২৭ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ২৬৭ টাকার বাজেটে নির্মাণাধীন এই প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৯ সালে। এটি পরিচালনা করছে দিনাজপুর এলজিইডি এবং নির্মাণ কার্যক্রমের দায়িত্বে রয়েছে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কো. লিমিটেড।

প্রকল্প সূত্র জানা গেছে, ব্রিজ নির্মাণে ব্যবহৃত বিশেষ উপাদান পিসি স্ট্র্যান্ড (১২আইটি১৩ওয়্যার) দেশের বাজারে অনুপলব্ধ থাকায় কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। কাজ সম্পন্ন না করার কারণ জানতে চাইলে ঠিকাদার মো, ইসহাক আলী বলেন, দেশের বাজারে বিভিন্ন আমদানিকারকের নিকট কাঙ্খিত পিসি

স্ট্র্যান্ড (১২আইটি১৩ওয়্যার) না পাওয়ার কারণে ব্রিজের কাজটি সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে।

এ ব্যাপারে এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান বলেন, পিসি স্ট্র্যান্ড (১২ আইটি ১৩ ওয়্যার) না পাওয়ার কারণে সরকারের উন্নয়ন মূলক কাজ ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রত সমাধান বের করে ব্রিজটির কাজ শেষ করার।

ব্রিজটি চালু হলে দিনাজপুর সদর থেকে বিরল উপজেলার বুজুরুক বসন্তপুরের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এতে কৃষি পণ্য পরিবহণ ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে। স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, এই ব্রিজটি আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্মাণকাজ বন্ধ থাকায় আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। নৌকায় পারাপার করতে সময় ও অর্থ দুটোই বেশি লাগছে। স্থানীয় বাসিন্দারা দ্রত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা