সংগৃহিত
সারাদেশ

তৃতীয় শ্রেণির কর্মচারী কোয়ার্টারে মিলল অন্তরার লাশ

জেলা প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কোয়ার্টার থেকে অন্তরা পানুয়া (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার হয়।

মৃত অন্তরা বরিশাল ইনষ্টিটিউট অব হেল্থ টেকনোলজি’র (আইএইচটি) ডেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পটুয়াখালী জেলার খলিসাখালি উপজেলার অনুকূল চন্দ্র পানুয়ার মেয়ে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এদিকে, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একটি ফ্ল্যাটে অন্তরার রুমমেট ছিলেন সুমাইয়া। তিনি বলেন, কলেজের শিক্ষক তাহেরুল ইসলাম সুমনের মাধ্যমে তারা একদিন আগেই এই কোয়ার্টারের পেছনের ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ওঠেন। অন্তরার আত্মহত্যার কারণ জানা নেই জানিয়ে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে অন্তরার রুমের কাছে যাই। সেসময় জানালা দিয়ে দেখতে পাই অন্তরা ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছেন।

আইএইচটির অধ্যক্ষ মানষ কৃষ্ণ কুন্ড বলেন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টারে আমাদের শিক্ষার্থী থাকার কথা নয়। কি কারণে সেখানে ওই শিক্ষার্থী ছিলেন সেটি আমরা খতিয়ে দেখবো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা