সারাদেশ
উপজেলা নির্বাচন

উপজেলা নির্বাচন : দৌলতখানে আলোচনায় চাচা-ভাতিজা

দৌলতখান প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার প্রচারণা এবং আলোচনা শুরু হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় উঠে এসেছে দৌলতখান উপজেলার নাম। এখানে নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে জনমত তৈরিতে স্বয়ং ভোটার ও সমর্থকরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন সমর্থকরা। স্থানীয় ভোটারদের ধারণা উপজেলা পরিষদ নির্বাচন ব্যাপক প্রতিদ্বন্বিতাপূর্ণ হবে। ইতেমধ্যে এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে ৫ হেভিওয়েট প্রার্থীর নাম। তার মধ্যে প্রথমে আলোচনায় আছেন দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আলম খাঁন এবং দৌলতখানের সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান, বর্তমান ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরী। এছাড়া দৌলতখান উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে তরুণ মুখ বর্তমান চরখলিফা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ৬নং চরখলিফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম হোসেন অমি চৌধুরীর নামও উঠে এসেছে আলোচনায়। জানা যায় দুই হেভিওয়েট প্রার্থী মামুনুর রশীদ বাবুল চৌধুরী এবং শামীম হোসেন অমি চৌধুরী সম্পর্কে একে অপরের চাচা ভাতিজা। এই নির্বাচনে দুই চাচা ভাতিজার হাড্ডাহাডি লড়াই দেখা অপেক্ষায় ভোটাররা। এছাড়া নির্বাচনে অন্য আরো দুই প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর ও উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, জয়নগরের সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন। সব মিলিয়ে এই পাঁচ হ্যাভিওয়েট প্রার্থীর কারণে এবারের ভোলা জেলার দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচন ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন স্থানীয় সর্বসাধারণরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা