সংগৃহীত
বিনোদন

তমা-রাফির বিয়ে ও সংসারের গুঞ্জন

বিনোদন প্রতিবেদক

নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের বিষয়টি অনেকদিন ধরে আলোচনায়ভ নতুন খবর- এই দুই তারকা নাকি বিয়েও করেছেন। যদিও দু’জনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। এদিনেরই একটি ছবিকে কেন্দ্র করে তাদের বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়েছে।

এতে রাফীর একপাশে দেখা গেছে তার মাকে, অন্যপাশে রয়েছেন তমা মির্জা। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা।

ছবিটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

যদিও রাফী বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।

এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

রায়হান রাফীর পরিচালনয় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে।

সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা