সংগৃহীত
জাতীয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ; চলবে বিকাল ৫টা পর্যন্ত।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ চলছে। ভোটের আগে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে ডিআরইউয়ের নির্বাচন কমিশন।

নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।

এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ডিআরইউ প্রাঙ্গণ।

ভোট শুরুর পর প্রার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সব মিলিয়ে ডিআরইউতে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) ডিআরইউ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গত এক বছরে প্রয়াত ১০ জন সদস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, আমাদের কমিটি স্বচ্ছতা এবং জবাবদিহির সঙ্গে সংগঠনের সব কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছে। কার্যনির্বাহী কমিটির সদস্যদের মেধা ও শ্রমে প্রিয় সংগঠনের সামগ্রিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে অচিরেই ডিআরইউ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করবে।

সভায় সংগঠনের সহসভাপতি সফিকুল ইসলাম সামীম, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, নারী সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা