ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা–নারায়ণগঞ্জ রুটের রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের জন্য মাসিক মাত্র ৬০০ টাকায় বিশেষ টিকিট চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে অতিরিক্ত ভাড়া ও প্রতিদিন টিকিট কাটার ঝামেলায় ভোগা যাত্রীরা পাচ্ছেন স্বস্তি।

বর্তমান নিয়ম অনুযায়ী এ রুটে একমুখী ভাড়া ২০ টাকা। যাতায়াত মিলিয়ে প্রতিদিন খরচ হয় ৪০ টাকা। মাস শেষে খরচ দাঁড়ায় প্রায় ১ হাজার ২০০ টাকা। অন্যদিকে বাসে যাতায়াত করলে আসা–যাওয়ায় প্রতিদিন খরচ হয় প্রায় ১৩০ টাকা, মাসে যা দাঁড়ায় তিন হাজার টাকার কাছাকাছি।

রেলওয়ের নতুন এই উদ্যোগে মাসে মাত্র ৬০০ টাকায় যাত্রীরা যতবার খুশি ততবার যাতায়াত করতে পারবেন। তবে উদ্যোগটি ব্যাপকভাবে প্রচার না হওয়ায় এখনো অনেক যাত্রী এ সম্পর্কে জানেন না।

চাষাঢ়া রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত প্রায় এক শ যাত্রী বিশেষ এই মাসিক কার্ড সংগ্রহ করেছেন। তাঁর মতে, উদ্যোগটি সঠিকভাবে প্রচারিত হলে যাত্রীর সংখ্যা দ্রুত বাড়বে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা