ফাইল ছবি
বিনোদন

‘ডেস্ট্রয়’ নিয়ে আসছেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত তারকা অনন্ত জলিল। এবার ফিরছেন তার নতুন সিনেমার নিয়ে, নাম ‘ডেস্ট্রয়’।

২০২৫ সালের শুরুর দিকে শুরু হবে ছবিটির শুটিং। সে বছরের কোনো এক উৎসবে মুক্তি পাবে ছবিটি। বুধবার (২০ নভেম্বর) দুপুরে নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডেস্ট্রয়’ সিনেমার প্রযোজক এম ডি ইকবাল।

তিনি জানান, এরই মধ্যে অনন্ত জলিলের সঙ্গে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখতে বসেছেন আব্দুল্লাহ জহির বাবু। মাঝ সমুদ্রে অ্যাকশনধর্মী গল্পে দেখা যাবে অনন্তকে।

ছবিতে নায়িকা হিসেবে থাকবেন যথারীতি অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। প্রযোজক এম ডি ইকবাল বলেন, এই সিনেমার মাধ্যমে অনন্ত-বর্ষাকে নতুন রূপে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো তাদের দেখেননি। বলা যায়, নতুন মিশনে নামছেন অনন্ত-বর্ষা। তাদের সঙ্গে থাকবেন একঝাঁক তারকা। আপাতত তাদের নামগুলো জানাতে চাই না।

এর আগেও প্রযোজক ইকবালের ছবিতে কাজ করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘কিল হিম’ নামের ওই সিনেমায় নিয়ে বেশ আলোচনায় তৈরি হয়েছিল। অনন্ত-বর্ষা ছাড়াও সেখানে অভিনয় করেছিলেন আরও বেশ কজন তারকা।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা