সংগৃহীত
বিনোদন

এ আর রহমানের ২৯ বছরের সংসার ভাঙছে

বিনোদন ডেস্ক

দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে খ্যাতিমান সঙ্গীতজ্ঞ, অস্কারজয়ী এ আর রহমানের। প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ ভারতের বিভিন্ন গণমাধ্যমকে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এক বিবৃতিতে ওই আইনজীবী জানান, তিক্ত সম্পর্কের জের ধরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সায়রা। সেই সিদ্ধান্তে দুজনার সম্মতি রয়েছে।

বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। যদিও দুজনই সম্পর্ক টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে দুজনার, কিন্তু সায়রার সামনে আর কোনো পথ খোলা নেই।

এ আর রহমানের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার ভক্তরা।

সায়রার আইনজীবী অনুরোধ করেছেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ, দীর্ঘ দাম্পত্যে ইতি টানা কোনো সহজ বিষয় নয়।

এদিকে সায়রা বানু বলেন, এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়রা বানু এই কঠিন সময়ে সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন।

অন্যদিকে এ আর রহমান ও সায়রার ছেলে আমিন ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লিখেছেন, এই সময়টিতে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।

এ আর রহমান জানান, তাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদযাপন করবেন। কিন্তু সেটি হলো না।

১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। তাদের তিন সন্তান, খতিজা, রহিমা ও আমিন। এর আগে এক সাক্ষাৎকারে রহমান স্বীকার করেছিলেন, স্ত্রী সায়রার সঙ্গে তার সাংস্কৃতিক মতপার্থক্য রয়েছে। যদিও বুদ্ধিমত্তার সঙ্গে তারা বিষয়টি সামলে চলেন। ২৯ বছর বয়সে সায়রাকে বিয়ে করেছিলেন রহমান। আজ ২৯ বছর পর ভাঙতে যাচ্ছে তাদের সংসার।

এ আর রহমান ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১১ বছর বয়স থেকে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ঘটনাচক্রে ব্যক্তি জীবনেও ধর্ম বদলান রহমান। ২৩ বছর বয়সে সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার নাম ছিল দিলীপ কুমার। ১৯৯২ সালে তামিল ছবি ‘রোজা’ দিয়ে সুরকার হিসেবে তার যাত্রা। পরে ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মার ‘রঙ্গলীলা’তে সঙ্গীত পরিচালনা করে তিনি শুরু করেন বলিউড যাত্রা ।

তিনি দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোব অর্জন করেছেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা